1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে তেরখাদায় আলোচনা সভা ও মহড়া

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

আজ ১০ মার্চ সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) আঁখি শেখ। শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হানিফ সিকদার। সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজর সাহেলা সুলতানা।

আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুদ রানা, পল্লী দারিদ্র বিমোচন অফিসার অরুফা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রজিত সরকার, উপজেলা প্রকৌশলী ভাস্কর মৃধা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ স্বপন ব্যাপারি, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ মোজাফফর হোসেন, সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা, তেরখাদা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি মোঃ আরিফুর রহমান।

সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দুর্যোগ প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park