
খন্দকার সেলিম রেজা, স্টাফ রিপোর্টার
মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার ধর্ষণ এবং দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ ও অনলাইনে হেনস্তার প্রতিবাদে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বুধবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।
সভাপতিত্ব করেন চলচ্চিত্র অভিনেত্রী ও জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিসাস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন হেলাল, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন (সভাপতি, বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন), সহ-সভাপতি এ কে এম এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাবরিনা শারমিন হুসেন (মিষ্টি) এবং রমজান আলী তিকো।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলাল হোসেন রাজু, বিশিষ্ট চলচ্চিত্র নায়িকা রঞ্জিতা কনা, চলচ্চিত্র অভিনেত্রী ও কণ্ঠশিল্পী রিয়া খান, চলচ্চিত্র অভিনেত্রী মালা, কাজী সুজাউদ্দৌলা সুজা, মো. মহিউদ্দিন, তুষার মাহমুদ, দিদারুল ইসলাম মেঘ, আব্বাস উদ্দিন স্বপনসহ জিসাস কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।