1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী ভার্সিটিতে আলোচনাসভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকি ও পবিপ্রবি পটুয়াখালী প্রতিনিধি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ৩ টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ ড. হাসিব মোঃ তুষার এর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পবিপ্রবির ভাইস চ্যান্সলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ।

রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ এর সভাপতিত্ব অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলএলএ অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মোঃ আমিনুল ইসলাম টিটো, সহকারী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মোঃ আবুবকর ছিদ্দিক, সহকারী রেজিস্ট্রার মোঃ রিয়াজ কাঞ্চন শহীদ, শিক্ষার্থী তানভীর আহমেদ ও সোহেল রানা জনি, কর্মচারী মোঃ মোশাররফ হোসেন ও কামরুল হাসানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন পবিপ্রবি’র কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আবদুল কুদ্দুস।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। এই পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্ত্বা লাভ করে। এই দিন থেকেই বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম নির্যাতন করা হয়েছে। মিথ্যা মামলায় খালেদা জিয়া, তারেক রহমান ছাড়াও হাজার হাজার নেতাকর্মীকে সাজা দেয়া হয়েছে। আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমান সব ষড়যন্ত্র ও মিথ্যা মামলা মোকাবেলা করে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন ইনশাল্লাহ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park