1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জাতীয় ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ নারী দল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান (সাগর) বিশেষ প্রতিনিধি

জাতীয় ভলিবল প্রতিযোগিতায় নারী বিভাগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দল। শিরোপা নির্ধারণী ম্যাচে পুলিশ দল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ আনসার নারী দলকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে এই কৃতিত্ব অর্জন করে। প্রতিযোগিতায় মোট আটটি নারী দল অংশ নেয়।

চ্যাম্পিয়ন হওয়ার পর ৮ জুলাই (মঙ্গলবার) সকালে পুলিশ নারী ভলিবল দলের কর্মকর্তা, খেলোয়াড় ও কোচবৃন্দ পুলিশ সদরদপ্তরে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও বাংলাদেশ পুলিশ ক্রীড়া পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বাহারুল আলম বিপিএম-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

আইজিপি পুলিশ নারী দলের এ অসাধারণ ক্রীড়া সাফল্যের জন্য দলটির সকল সদস্য, কোচ ও ক্লাব কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি বলেন, “এই অর্জন শুধু পুলিশ বাহিনীর নয়, এটি দেশের নারী ক্রীড়াঙ্গনের জন্যও একটি গর্বের মুহূর্ত। ভবিষ্যতেও নিয়মিত প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে এই সাফল্য ধরে রাখার আহ্বান জানাচ্ছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি (ফাইন্যান্স) মোঃ আকরাম হোসেন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি আবু নাছের মোহাম্মদ খালেদ, ক্লাবের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এবং এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার) শামীমা পারভীন।

বাংলাদেশ পুলিশ নারী ভলিবল দলের এই অর্জন ক্রীড়াক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর অংশগ্রহণ ও সফলতা আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে বলে ক্রীড়াবিদরা মনে করছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park