1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়া প্যারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত সাভার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় সেনাসদস্য সৈনিক মাসুম বিল্লাহর মৃত্যু ! মাত্র ২২ বছর বয়সেই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা, জয়নগর ইউনিয়নে শুরু হয়েছে আলোচনা সমালোচনা ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা ২২ নম্বর ওয়ার্ড সম্মেলন  নড়াইলে ৫ বছরের শিশু জান্নাতুলকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড সরিফপুর ত্রিমোহনা শ্মশানে জাগ্রত মা মনসা পূজা অনুষ্ঠিত নড়াইলের কালিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী পার্পিয়া, আবারও নির্বাচনী মাঠে তেরখাদায় খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া তেরখাদায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

জাতীয়তাবাদী সাইবার দলের বেলাবো উপজেলা (আংশিক) কমিটি অনুমোদন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহিনুর আক্তার নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল (BNCP) নরসিংদী জেলা শাখার অধীনে বেলাবো উপজেলা (আংশিক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকবাল হোসেন রাহাদ গাজী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. সামি হাসান।

দলীয় সূত্র জানায়, তথ্য ও প্রযুক্তিভিত্তিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে। সাইবার প্ল্যাটফর্মে দলীয় অবস্থান জোরদার করা এবং তৃণমূল পর্যায়ে রাজনৈতিক বার্তা দ্রুত পৌঁছে দেওয়াই এই কমিটির মূল লক্ষ্য।

সভাপতি ইকবাল হোসেন রাহাদ গাজী দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত থেকে অনলাইনভিত্তিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। অপরদিকে সাধারণ সম্পাদক মো. সামি হাসান তার সাংগঠনিক দক্ষতা ও প্রযুক্তিগত কর্মকাণ্ডের জন্য পরিচিত বলে দলীয় নেতারা জানিয়েছেন।

নবগঠিত কমিটি প্রসঙ্গে নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, এই কমিটির মাধ্যমে বেলাবো উপজেলা এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কার্যক্রম আরও বেগবান হবে এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের মাধ্যমে দলীয় কর্মকাণ্ড নতুন মাত্রা পাবে।

নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি তৌকির আহমেদ, সহ-সভাপতি মো. সুমন মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম তানভির, যুগ্ম সম্পাদক মো. আবিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুম আলম, প্রচার সম্পাদক জাকারিয়া আহমেদ সৈকত এবং দপ্তর সম্পাদক ফাহিমুর রহমান শাকিল।

কমিটি অনুমোদনের খবরে দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park