1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি: চৌধুরী জুয়েল রানা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনে নড়াইলের কালিয়া উপজেলার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো মনোনীত হয়েছেন কলেজটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুন্সী জাহিদুর রহমান।

মুন্সী জাহিদুর রহমান কালিয়া উপজেলার সাবেক একাধিকবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, মরহুম দানবীর মুন্সী লাল মিয়ার তৃতীয় সন্তান। দীর্ঘদিন ধরে তিনি মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে ভাইস-চ্যান্সেলরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিক্রিয়ায় মুন্সী জাহিদুর রহমান বলেন, মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সঙ্গে তাঁর সম্পর্ক শুধু প্রশাসনিক দায়িত্বের নয়, বরং গভীর আত্মিক বন্ধনের। প্রতিষ্ঠাতার সন্তান হিসেবে এবং দীর্ঘদিন এ কলেজে শিক্ষকতা করার সুবাদে প্রতিষ্ঠানটির উন্নয়নকে তিনি নিজের দায়িত্ব বলে মনে করেন।

তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় কলেজের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবেন।

এ সময় তিনি সকলের দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজকে আরও সমৃদ্ধ, আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park