1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য — জেলা পুলিশ সুপার 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, আইন-শৃঙ্খলার উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন উপহার দেওয়া হবে। সন্ত্রাসী ও অস্ত্রধারী সে যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বাংলার মাটিতে কোনো ঠাঁই হবে না। মাদকসেবী, মাদক বিক্রেতা ও জুয়াড়িদের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, আইন-শৃঙ্খলার উন্নয়ন শুধু অপরাধ দমনের জন্য নয়, বরং একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের প্রতি প্রশাসনের দায়িত্বশীলতা নিশ্চিত করা হবে এবং অপরাধ নিয়ন্ত্রণের মাধ্যমে নাগরিকদের মধ্যে আস্থা সৃষ্টি ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা হবে।

তিনি শুক্রবার (৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তেরখাদা থানা পুলিশের আয়োজনে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আল বেরুনি (প্রশাসন ও অর্থ) এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. সাইফুল ইসলাম।

থানার ওসি (তদন্ত) মো. হাসানুজ্জানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শেখ হাফিজুর রহমান, প্রধান শিক্ষক (অব.) মো. আবুল বাশারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো. ইকরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শরীফ নাঈমুল হক, মো. গোলাম মোস্তফা ভুট্টো, শেখ ইউসুফ আলী ও মো. আবুল বাশার, সেক্রেটারি মু. নাহিদ হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তেরখাদা শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ, জামায়াত নেতা মাওলানা আব্দুস সালাম জাহেদী, তেরখাদা প্রেসক্লাবের সভাপতি এস এম মফিজুল ইসলাম জুম্মান, এনসিপি নেতা এম কাদের, মো. আলীম, মুফতি সাজ্জাদুল ইসলাম ও মানিক মল্লিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park