1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

জামাইকে ফাঁসাতে যা করলেন শ্বশুর, এরপর যা ঘটল 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৫২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেস্ক নিউজ

নেত্রকোনায় মেয়ের জামাইকে ফাঁসানোর জন্য জীবিত মেয়েকে লুকিয়ে রেখে জামাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা করেছে শ্বশুর। এ ঘটনায় অভিযান চালিয়ে লুকিয়ে থাকা মেয়ে লিয়া আক্তারকে (২৭) উদ্ধার করেছে পিবিআই। গত মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার তুরাগ থানা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লিয়া আক্তার জেলার কেন্দুয়া উপজেলার চন্দলাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও বিদ্যা মিয়ার স্ত্রী।

বুধবার (১০ জুলাই) দুপুরে নেত্রকোনা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ১৮ এপ্রিল লিয়া আক্তার নিখোঁজ হয় জানিয়ে আদালতে একটি মামলা দায়ের করেন তার বাবা আব্দুল খালেক। মামলায় উল্লেখ করেন- মেয়ের জামাই তার মেয়ে লিয়াকে অজ্ঞাত স্থানে পাচার করে হত্যা করে গুম করেছে। পরে পিবিআই এ মামলার তদন্তভার পেয়ে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তুরাগ থানাধীন শহীদুল্লাহ-আলেয়া আক্তার দম্পতির বাড়ি থেকে জীবিত অবস্থায় লিয়াকে উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে লিয়াকে তার বাবা তাদের বাড়িতে রেখে আসে বলে স্বীকার করে।

এ ঘটনায় লিয়ার স্বামী তার শ্বশুর, শাশুড়ি ও খালা শাশুড়ির বিরুদ্ধে নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক পিবিআই নেত্রকোনা জেলা উক্ত মামলাটির তদন্ত কার্যক্রম শুরু করেছে। ভিকটিম উদ্ধারের পর থেকে তার বাবা-মা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park