1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

জামায়াতের তিনশ’ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা নেই, ষড়যন্ত্রের জাল বুনছে: রুবায়েদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী, জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ বলেছেন, “জামায়াতের তিনশ’ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা নেই বিধায় তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে।”

বৃহস্পতিবার বিকেলে ডুমুরিয়া উপজেলার মাগুরখালী ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন

শেখের ট্যাক মসজিদ চত্বরে আয়োজিত এ সভায় রুবায়েদ আরও বলেন, “৫ আগস্টের পর বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও দখলবাজিতে জড়িত ছিলেন, তাদের জন্য তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপিতে কোনো জায়গা নেই।”

তিনি আরও বলেন, “ডুমুরিয়ায় বিগত দিনে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তারাই হবে বিএনপির মূল শক্তি। দলকে সুসংগঠিত রাখতে দখলবাজদের বর্জন করতে হবে এবং তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ফজর আলী সরদার। প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, মোল্লা মাহাবুর রহমান, জিএম মিজানুর রহমান লিটন, শেখ মশিউর রহমান লিটন, আমিনুর রহমান মোড়ল, শেখ দিদারুল হোসেন দিদার, মাস্টার আয়ুব আহমেদ, খান আসাদুজ্জামান মিন্টু, শেখ আবদুল কাদের, এফ এম গোলাম সরোয়ারসহ দলীয় নেতৃবৃন্দ।

সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park