1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জামায়াত আমির আবু সাঈদের মৃত্যুতে দাকোপে পথসভা ও দোয়া মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শচিন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু সাঈদের অকাল মৃত্যুতে খুলনার দাকোপ উপজেলায় এক পথসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা মাঠে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী দাকোপ উপজেলা শাখা।

দাকোপ উপজেলার ভারপ্রাপ্ত আমির জি. এম. আক্তারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সভায় আরও বক্তব্য রাখেন অঞ্চল পরিচালক মো. আবদুল খালেক, সহ-পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, টিক সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, মহানগর আমির অধ্যাপক মফিজুর রহমান, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম, জেলা নায়েবে আমির গোলাম সরোয়ার, খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোতাহার ফিজুর রহমান, জেলা শূরা সদস্য অধ্যক্ষ মিয়া গোলাম কুদ্দুস এবং খুলনা-১ আসনের জামায়াত প্রার্থী মাওলানা শেখ আবু ইউসুফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চালনা বিল্লালিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা অজিউর রহমান, পাইকগাছা উপজেলার আমির মাওলানা সাইদুর রহমান, কয়রা উপজেলার আমির মাওলানা মিজানুর রহমান, হরিণটানা থানার আমির এস. এম. আবদুল গফুর, কয়রা উপজেলার সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহসহ বিভিন্ন উপজেলার শতাধিক নেতাকর্মী।

দোয়া মাহফিলে মরহুম মাওলানা আবু সাঈদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং তার রাজনৈতিক ও ধর্মীয় অবদানের কথা স্মরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park