1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জামায়াত প্রার্থীর সঙ্গে শিক্ষকদের মতবিনিময় সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার (২৪ অক্টোবর) “জাতি গড়ার কারিগর—শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। সভাটি দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী মোহাম্মাদ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মজলিসে শূরা সদস্য ও ইপিজেড থানা আমীর আবুল মোকাররম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড আমীর ওসমান গনি এবং সঞ্চালনা করেন মামুন খান।

সভায় শিক্ষক সমাজের পাশাপাশি থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মোজাম্মেল হক, ওয়ার্ড বিএম সেক্রেটারি আবদুর রহিম বিশ্বাস, ৩৯নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী মোঃ শাহেদ, মোঃ ফখরুল ইসলাম ও অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শফিউল আলম বলেন, “জামায়াত ক্ষমতায় এলে শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও প্রাপ্য অধিকার নিশ্চিত করা হবে। শিক্ষা খাতে দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ গড়ে তোলা হবে। শিক্ষকেরা শুধু পাঠদান করেন না, তাঁরা জাতির মানসিকতা ও নৈতিক ভিত্তি গড়ে তোলেন।”

সভায় শিক্ষকরা তাদের দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন। তারা বলেন—শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা যুগোপযোগীভাবে বৃদ্ধি করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাত থেকে মুক্ত রাখতে হবে।

শিক্ষক সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, জামায়াত ক্ষমতায় এলে শিক্ষা খাতে সার্বিক সংস্কার ও শিক্ষকদের কল্যাণে বাস্তবসম্মত নীতি গ্রহণ করা হবে। সভা শেষে দেশ, জাতি ও শিক্ষা অঙ্গনের উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হক।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park