
রূপসা (খুলনা), ২৩ মার্চ ২০২৫: জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কর্মসূচি শুরু করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এরই ধারাবাহিকতায়, আজ বিকালে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে শহীদ ইয়াছিন শেখের পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা বিভাগের আহবায়ক আমিরুল ইসলাম কাগজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব কৃষিবিদ এস এম ফেরদৌস আহমেদ, ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, কো-অর্ডিনেটর কৃষিবিদ মোঃ কামরুল ইসলাম, সদস্য কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম, এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু।
রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাবেদ হোসেন মল্লিক, সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহবায়ক রয়েল আজম, রবিউল ইসলাম, বিএনপি নেতা আমিনুল ইসলাম তারেক, যুবদল নেতা রিয়াজুল ইসলাম, কৃষকদল নেতা সোহাগ শিকদারসহ আরও অনেক নেতৃবৃন্দ।
এছাড়াও, অনুষ্ঠান শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার হিসেবে বিভিন্ন সামগ্রী তুলে দেয়া হয়।