1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

‘জিলাপি কাণ্ডে’ ওসি মনোয়ার হোসেন ক্লোজড, বদলি আদেশ জারি করলো জেলা পুলিশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ প্রতিনিধি: নিজাম উদ্দীন

টেন্ডারের মাধ্যমে পাওয়া ফসল রক্ষা বাঁধের কাজের টাকায় ‘জিলাপি খাওয়ার’ দাবিকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন কিশোরগঞ্জ জেলার ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। ছাত্র আন্দোলনের এক নেতার সঙ্গে কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঘটনার প্রেক্ষিতে ওসি মনোয়ার হোসেনকে কর্মস্থল থেকে সরিয়ে কিশোরগঞ্জ পুলিশ লাইনসে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, ওসি মনোয়ার হোসেনকে লাইনওআর হিসেবে কিশোরগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে এবং তাঁর স্থানে মো. জাফর ইকবালকে ইটনা থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে সোমবার (১৫ এপ্রিল) বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে “টেন্ডার পাওয়া ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চাইলেন ওসি” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে সামাজিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। ওসি মনোয়ার হোসেনকে সরিয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর সাধারণ জনগণ ও সামাজিক সংগঠনের নেতারা পুলিশের পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এমন আচরণের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া নজির সৃষ্টি করলো, যা ভবিষ্যতে পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল হতে সহায়তা করবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park