1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কর্ম ও আদর্শে স্মরণীয় হয়ে থাকবেন অধ্যক্ষ মোল্লা সাকায়েত হোসেন। নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার

জীবননগরে শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি: ডিবির অভিযানে উদ্ধার, আটক ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ২৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে আট বছর বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির পিতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে জীবননগর থানাধীন এলাকায় শিশুটি সিয়াম (৮) কে তার পিতা মোঃ আজিজুল (২৮) এক সহযোগীকে সঙ্গে নিয়ে অপহরণ করেন। পরে তাকে একটি নির্জন বাগানে নিয়ে বেঁধে রেখে গলায় ধারালো হাসুয়া ধরে তার মায়ের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোঃ রুহুল কবীর খান তাৎক্ষণিকভাবে জীবননগর থানা পুলিশ ও ডিবি (সিসিআইসি) টিমকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তার সার্বিক দিকনির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে একই দিন রাত সাড়ে ৯টার দিকে জীবননগরের পাকা দাসপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে শিশুটির পিতা মোঃ আজিজুল (সাতক্ষীরার কালোরোয়া উপজেলার মোড়াকাটি এলাকার বাসিন্দা) এবং তার সহযোগী মোঃ আক্তার (২৬) কে গ্রেপ্তার করে। এ সময় সিয়ামকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

অভিযানকালে ভিকটিমের মায়ের কাছ থেকে বিকাশে পাঠানো ১০ হাজার ৩০০ টাকার মধ্যে ৭ হাজার টাকা এবং একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, শিশুটির মা ভারতে অবস্থান করছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে অপহরণকারীরা শিশুটিকে জিম্মি করে গলায় অস্ত্র ধরে ছবি তুলে মায়ের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করে।

এ ঘটনায় জীবননগর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park