1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জুলাই এর গণঅভ্যন্তরে ছাত্রদের উপর গুলি বর্ষণ করেন কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসীর গডফাদার স্বৈরাচারী আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল হুদা (প্রকাশ গুরামিয়া)

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

কক্সবাজারে জুলাই মাসে গণঅভ্যন্তরের মধ্যে ছাত্রদের উপর গুলি বর্ষণ ও বিভিন্ন হয়রানিমূলক মিথ্যা মামলা দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল হুদা (প্রকাশ গুরামিয়া) এর বিরুদ্ধে।

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিলেন গুরামিয়া, যিনি এখন পর্যন্ত একাধিক ব্যবসায়ীকে মারধরের হুমকি দিয়ে টাকা আদায় করেছেন। অভিযোগ রয়েছে যে, তিনি চাঁদা না দিলে বিভিন্ন জেলা থেকে আসা ব্যবসায়ীদের ওপর আক্রমণ চালান।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, ৫ আগস্টের আগে গুরামিয়া কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের ব্যক্তিগত পি.এস. হিসেবে সুগন্ধা পয়েন্টে ঘুরে বেড়াতেন এবং ব্যবসায়ীদেরকে চাঁদা আদায়ের জন্য চাপ দিতেন।

এ বিষয়ে সাংবাদিকরা যখন মোঃ নুরুল হুদা (প্রকাশ গুরামিয়া) এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করেন, তখন তার ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি কোন সাড়া দেননি।

তবে, ৫ আগস্টের পরও তিনি চাঁদাবাজির ব্যবসা বন্ধ করেননি, বরং তিনি বিএনপির মিছিল ও মিটিং-এ যোগ দিতে দেখা গেছেন। স্থানীয় ব্যবসায়ীরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, যদি গুরামিয়া ও তার মতো অপরাধীদের গ্রেপ্তার না করা হয়, তবে কক্সবাজারের পর্যটন এবং শিল্পাঞ্চল এলাকায় ঝুঁকি বাড়তে পারে।

তারা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়ে বলছেন, গুরামিয়া সহ অন্যান্য স্বৈরাচারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park