1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য। রোববার বিকেলে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ঝিনাইদহ শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মোঃ আবুবকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি কাজী ছাগীর আহম্মেদ, সদর উপজেলা আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. হাবিবুর রহমান এবং জেলা এনপিপির সদস্যসচিব শামসিল আরেফীন কায়সারসহ অন্যান্য নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন জরুরি। তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের মতামত উপেক্ষা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ঝুলিয়ে রাখা হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

প্রধান অতিথির বক্তব্যে আলী আজম মোঃ আবুবকর বলেন, জনগণের রায়ই গণতন্ত্রের ভিত্তি। সেই রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ রাজপথে নেমে তাদের ন্যায্য অধিকার আদায় করবে।

বিশেষ অতিথির বক্তব্যে শামসিল আরেফীন কায়সার বলেন, গণভোটের মাধ্যমে প্রাপ্ত রায় বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি জনগণ মেনে নেবে না। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে জনগণের মতামতের প্রতিফলন অপরিহার্য।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল। তিনি বলেন, ১১ দলীয় ঐক্য গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park