1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জেলা তথ্য অফিসের আয়োজনে খাগড়াছড়িতে আলোচনাসভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

জেলা তথ্য অফিসের আয়োজনে ২৭ জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ ঘটিকায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ¯েøাগান নিয়ে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

এতে স্বাগত বক্তব্য রাখে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনএসআই এর যুগ্ন পরিচালক নাছির মাহমুদ গাজী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ রতন খিসা, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ ইয়াছিন ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ ভট্টাচার্য্য।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তরুণরাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। দেশ তথা পৃথবী বদলাতে তরুণদের আরও উদ্যোমী হতে হবে। নিজেদেরকে শিক্ষা, প্রযুক্তি ও নৈতিকতায় দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে হবে।”

অন্যান্য বক্তারা বলেন বাংলাদেশের ইতিহাসে প্রতিটি আন্দোলন সংগ্রাম তরুণদের নেতৃত্বে সম্পন্ন হয়েছে। তারুণ্য নির্ভর উন্নত ও সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে তরুণরা নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবেন।

উক্ত অনুষ্ঠানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুর পূর্বে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park