1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

“জয়ী হলে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের প্রতিশ্রুতি—খুলনা–৪ এ আজিজুল বারী হেলাল”

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হাফিজা খানম, স্টাফ রিপোর্টার

খুলনা–৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, জনগণের ব্যাপক অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আমরা জাতীয় নির্বাচনে বিজয়ী হলে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করবো। রূপসার উন্নয়ন কখনোই বেহাত হবে না।”

রবিবার (২৩ নভেম্বর) রূপসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখে উল্লেখ করে তিনি বলেন, “আমি রূপসায় একটি আধুনিক স্টেডিয়ামের স্বপ্ন দেখি। এই অঞ্চলে বহু জাতীয়মানের খেলোয়াড় জন্ম নিয়েছেন; আমরা হারানো ক্রীড়া-ঐতিহ্য ফিরিয়ে আনব।”

অনুষ্ঠানে তিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। পরে সন্ধ্যায় তিনি পদ্মবিলা পানি নিষ্কাশন সমিতির সদস্যদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় অংশ নেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের জেলা আহ্বায়ক আরিফুর রহমান আরিফ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, শেখ আনিছুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, শেখ আলী আসগর, শাহানুর রহমান খান আরজু, আব্দুস সালাম মল্লিক, মোল্লা রিয়াজুল ইসলাম, আসাফুর রহমান, উপজেলা বিএনপির মোল্লা সাইফুর রহমান সাইফ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, রেজাউল ইসলাম, নয়ন মোড়লসহ অন্যান্য স্থানীয় নেতাকর্মী।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park