1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝালকাঠিতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ: “দেশনায়ক যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করব” – হাবিবুর রহমান সেলিম রেজা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বুলবুল আহমেদ, ঝালকাঠি

ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। ঝালকাঠি-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক বিএনপির দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা রবিবার (৩১ আগস্ট) এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম চালান।

বিকাল চারটায় হাবিবুর রহমান সেলিম রেজা নৈকাঠি বাজার সংলগ্ন তার নিজস্ব কার্যালয় থেকে গাড়ি বহরযোগে শুক্তাগড় ও রাজাপুর সদর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ এবং পথসভা করেন। কেওতা বাজারে পথসভায় তিনি বলেন, “দেশনায়ক তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আমরা তার পক্ষে কাজ করব। ফ্যাসিবাদের বিরুদ্ধে যে কর্মসূচি পালন করা হবে, তাতে আপনারা অংশগ্রহণ করবেন। দেশের বিনির্মাণে তিনি যে ৩১ দফা দিয়েছেন, সেই দফাগুলো আমরা বিতরণ করছি। এই বানীগুলো পরিবারের ও সমাজের সাধারণ জনগণের কাছে পৌঁছে দিন।”

সেলিম রেজা আরও বলেন, “রাজনীতি আমার কাছে কোনো পেশা নয়, বরং জনগণের সেবা করার এক অঙ্গীকার। বিএনপির পতাকা হাতে নিয়ে আমি সবসময় গণমানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।”

এ সময় স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজ বলেন, “দীর্ঘদিন ধরে দুঃসময়ে দলের সঙ্গে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন হাবিবুর রহমান সেলিম রেজা, যা তাঁকে একজন আস্থার প্রতীক হিসেবে তৈরি করেছে। মানুষ তার সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং পাশে থেকে সমাধানের প্রতিশ্রুতি দেন।” লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রমে উপজেলা বিএনপি, শুক্তাগড় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park