1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুন হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুন হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

 

গত ৯ জানুয়ারী ২০২৪ ইং মঙ্গলবার ভিকটিম বরুণ ঘোষ সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসে ছিল। এ সময় ৫/৭ জন দুর্বৃত্ত তাকে মানুষের সামনে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বরুনের ভাই অরুণ কুমার ঘোষ জানান, দীর্ঘদিন বরুন ঘোষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে কাজ করেন। এ বিষয়ে ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে গত ০৯ জানুয়ারি ২০২৪ তারিখে নয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও নয় থেকে দশ জনকে আসামি করে ঝিনাইদহ জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং উক্ত হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতারে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৩ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ র‌্যাব-৬, ঝিনাইদহ একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত হত্যা মামলার পলাতক আসামী- মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাশেদ ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যব-৬ এর আভিযানিক দলটি ঝিনাইদহ জেলার সদর থানাধীন হামদহ পুলিশ লাইন সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার প্রধান পলাতক আসামী- মোঃ রাশেদুল ইসলাম ওরফে রাশেদ (৪৭), থানা- ঝিনাইদহ সদর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park