1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহে জমিজমা বিরোধে দুই গ্রুপের সংঘর্ষ, ১০ জন আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ০২ নং মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১০টার দিকে মোঃ শহিদুল ইসলাম মাস্টার ও নূর আলী বাদশা উভয় পক্ষের মধ্যে জমিজমা নিয়ে বাগবিতণ্ডা তীব্র সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র এবং ইটপাটকেল ব্যবহার করেন।

আহতদের মধ্যে নূর আলী বাদশা গ্রুপের মধ্যে ছিলেন মোঃ আইয়ুব হোসেন (৬০), মোলায়েম হোসেন (৫৫), মোঃ নুরুল হোসেন (৪৫) এবং নূর আলী বাদশা (৪৭)। শহিদুল মাস্টার গ্রুপের আহতদের মধ্যে ছিলেন মতিয়ার রহমান (৪৮), নূর আলী (৪৫), আতিয়ার রহমান (৪৬), ইজারত মন্ডল (৬০), মদিনা খাতুন (৫৫) এবং আহাদ (১৩)।

সংঘর্ষের খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ও স্থানীয় ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরণ করেন। বিশেষভাবে মতিয়ার রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, এলাকার দীর্ঘদিনের জমিজমা বিরোধই এ সংঘর্ষের মূল কারণ। শৈলকুপা থানার পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, তবে উভয় গ্রুপের মধ্যে পুনরায় সংঘর্ষের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে শহিদুল ইসলামের পক্ষ থেকে নুরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park