1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহে তেলপাম্পে মারধরে যুবকের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন একটি তেলপাম্পে মারধরের ঘটনায় নিরব নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে তেল নেওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘটে বাস টার্মিনাল এলাকার সৃজনী হারুন ফিলিং স্টেশন–এ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতে নিরব ওই ফিলিং স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে যান। এ সময় তেল দেওয়াকে কেন্দ্র করে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে কথা-কাটাকাটি উত্তেজনায় রূপ নিলে পাম্পে কর্মরত কয়েকজন কর্মচারী নিরবকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park