1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শিপন মিয়া, ঝিনাইদহ প্রতিনিধি

“আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই”—এই স্লোগানে ঝিনাইদহে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘সামাজিক ঐক্যজোট’। বুধবার (১২ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে শহরের পায়রা চত্বরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাধারণ জনগণের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্ল্যাকার্ড, পোস্টার ও প্রতিবাদী ফিতা মাথায় বেঁধে অংশগ্রহণ করেন এবং “ধর্ষকের ফাঁসি চাই” সহ নানা স্লোগান দেন।

কর্মসূচিতে বক্তব্য দেন সামাজিক ঐক্যজোট ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি গাউস গোর্কি, সাধারণ সম্পাদক ফিরোজ আনোয়ার মাসুম, সরকারি কেসি কলেজের সাবেক অধ্যক্ষ ড. বিএম রেজাউল করিম, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সুশেন্দু কুমার ভৌমিক, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি শেখ সেলিম, বাংলাদেশ গণশিল্পী সংস্থা আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম, সাবেক মহিলা কমিশনার ফারহানা আঞ্জূ প্রমুখ।

মানববন্ধনে কবিতা পাঠ করেন কবি এমদাদ শুভ্র ও মাহফুজ মিঠু। বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতন আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মূল কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেই সঙ্গে তারা সরকারের প্রতি আহ্বান জানান, কঠোর আইন প্রয়োগের মাধ্যমে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো নারী বা শিশু নির্যাতনের শিকার না হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে উল্লেখযোগ্য ছিল—ঝিনুকদহ ভাষা পরিষদ, নবগঙ্গা রক্ষা পরিষদ, অল টাইম বেচাকেনা, বিহঙ্গ, কেপি বসু ব্লাড ব্যাংক, মানবতার ফেরিওয়ালা ব্লাড ব্যাংক, অংকুর, দীপায়ন, গ্রাম থিয়েটার, রাইজিং ইয়ুথ সোসাইটি, স্বপ্নচারী ফাউন্ডেশন, মানবতার বিকাশ সোসাইটি ও নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park