1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহে পরিত্যক্ত হোটেলে মাদক সেবন: তিন যুবকের কারাদণ্ড

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের ভাটই বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে তিন যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার পরিচালিত এ অভিযানে তাদের ইয়াবা সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল ভাটই বাজার এলাকার একটি পরিত্যক্ত হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় হোটেলের ভেতর থেকে তিন যুবককে ইয়াবাসহ মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে আটক তিন যুবককে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে তারা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু সাহা বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের তাৎক্ষণিকভাবে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

**NGS/MM

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park