1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহে বাড়ির মাটি খুঁড়তে গিয়ে মিলল মুক্তিযুদ্ধকালীন দুটি অবিস্ফোরিত গ্রেনেড

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত দুটি অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুরে গ্রেনেড দুটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রামের বাসিন্দা বাবু মিয়া বাড়ি নির্মাণের জন্য শ্রমিকদের দিয়ে মাটি কাটার কাজ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তাঁরা কাজ বন্ধ করে স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি পরীক্ষা করে সেগুলো অবিস্ফোরিত হ্যান্ড গ্রেনেড বলে নিশ্চিত হয়। পরে পুলিশ, র‍্যাবসহ যৌথ বাহিনীর একটি দল এলাকা নিরাপদ করে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যায়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল। উদ্ধার করা গ্রেনেড দুটি বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও গ্রামে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মাটি খননের সময় কেউ সন্দেহজনক বা বিস্ফোরক জাতীয় কোনো বস্তু দেখতে পেলে তা স্পর্শ না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park