1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহে বড়দিন উদযাপন শুরু, ৫০টি গির্জায় ধর্মীয় কর্মসূচি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি

খ্রিস্টান সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে ঝিনাইদহ জেলায় গির্জাগুলোতে শুরু হয়েছে নানা ধর্মীয় কর্মসূচি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে জেলার বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা, ধর্মোপদেশ ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়।

জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার মোট ৫০টি গির্জায় এ বছর বড়দিন উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিনভর এসব গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছেন।

নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি গির্জায় দুই থেকে চারজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও র‍্যাবের টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। বড়দিনের কর্মসূচিকে ঘিরে প্রতিটি গির্জায় নিজস্ব স্বেচ্ছাসেবক দলও দায়িত্ব পালন করছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বড়দিন উদযাপনকে কেন্দ্র করে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানায়, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দিনভর ধর্মীয় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশা সংশ্লিষ্টদের।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park