1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহে ভোট বিতর্কে গৃহকর্মীকে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ঝিনাইদহে এক গৃহকর্মীকে ভোট বিতর্ককে কেন্দ্র করে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল তিনটার দিকে সদর উপজেলার পোড়াহাটি এলাকায়।

আহত গৃহকর্মীর নাম আয়েশা বেগম, তিনি মৃত শওকত আলীর স্ত্রী। আয়েশা বেগম জানান, বাড়ির নিকটে অবস্থান করার সময় একই গ্রামের মোঃ নূর মোহাম্মদ তাকে কোদাল দিয়ে উপর্যুপরি পায়ে আঘাত করেন। তিনি দাবি করেন, আঘাতের কারণ ছিল তিনি বিএনপিকে ভোট না দিয়ে জামাতের প্রার্থীকে ভোট দিয়েছেন। পরে স্থানীয়রা তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসে।

আয়েশা বেগমের স্বামী ৩০ বছর আগে মারা গেছেন। তিনি দুই কন্যার জননী এবং এক গৃহকর্মী হিসেবে বিভিন্ন বাসায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং টাকার অভাবে ঔষধ কিনতে পারছেন না।

ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক ডাক্তার ছোঁয়া ইসরাইল জানান, আঘাতের কারণে তার ডান ও বাম পায়ে গুরুতর চোটের চিহ্ন রয়েছে। বিস্তারিত চিকিৎসা প্রক্রিয়া অর্থোপেডিক্স বিভাগের মাধ্যমে চলবে।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park