
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল থেকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, পৌরসভা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে পরিচালিত এ কার্যক্রমে কম্বল বিতরণ করা হয় প্রতিবন্ধী, বৃদ্ধা, স্বামী পরিত্যক্তা নারীসহ বিভিন্ন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, “শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সেই লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি।”
উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবিরসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পৌরসভার প্রতিনিধিরা।
উপকারভোগীরা জেলা প্রশাসনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।