1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহে সুজনের উদ্যোগে ঝিনাইদহ–০২ আসনের প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি

সুজন—সুশাসনের জন্য নাগরিক ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহ–০২ আসনের প্রার্থীদের নিয়ে ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৩০ মিনিটে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম।

অনুষ্ঠানে ঝিনাইদহ–০২ আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আলী আজম মো. আবু বকর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ডা. এইচ এম মোমতাজুল করিম, বাসদের প্রার্থী অ্যাডভোকেট মো. আসাদুল ইসলাম এবং সিপিবির প্রার্থী আবু তোয়াব।

অনুষ্ঠানে প্রার্থীরা তাঁদের রাজনৈতিক অবস্থান ও নির্বাচনী ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে নির্বাচিত হলে ঝিনাইদহ–০২ আসনের সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনস্বার্থ রক্ষায় ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকায় অবস্থান করায় এ কর্মসূচিতে ঝিনাইদহ–০২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল মজিদ এবং জাতীয় পার্টির প্রার্থী সাওগাতুল ইসলাম উপস্থিত ছিলেন না।

জনগণের সরাসরি প্রশ্ন ও মতামত শোনার মাধ্যমে ভোটারদের সচেতনতা বাড়ানো এবং প্রার্থীদের জবাবদিহিতা নিশ্চিত করতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park