1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহ কালিগঞ্জে ভারতীয় কাপড়সহ দুই ব্যবসায়ী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালিগঞ্জে আর্মি ক্যাম্প কর্তৃক পরিচালিত চেকপোস্টে ভারতীয় কাপড়সহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত কালিগঞ্জ উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাতুলের নেতৃত্বে কালিগঞ্জ পৌরসভাধীন মোবারকগঞ্জ চিনিকল গেটের সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। ওই সময় যাত্রীবাহী বাস থেকে ৩১ পিস ভারতীয় শাড়ি কাপড়সহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন, পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রমজান আলী (৩৮), একই গ্রামের জনির স্ত্রী মালা বেগম (৩৩)।

আর্মি সূত্রে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park