1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহ কালীগঞ্জে খাদ্য অপচয় রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মেজবাউর রহমান, ঝিনাইদহ

 

কালীগঞ্জের বিভিন্ন হোটেল রেস্তোরায় আগত সাধারণ ভোক্তাদের নিরাপদ খাদ্য ও খাদ্য অপচয় রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

৩০ই মে বৃঃস্পতিবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করা হয়। খোজ নিয়ে জানা যায়,সেচ্ছাসেবী যুব সংগঠন বাংলাদেশ যুব ছায়া সংসদের আয়োজনে ও সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা Global Alliance for Improved Nutrition (Gain) এর সহযোগিতায় কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার এই সচেতনতামূলক লিফলেট বিতরণ ক্যাম্পেইন বাস্তবায়ন করে। এতে অংশগ্রহণ করেন, যুব ছায়া সংসদ সদস্য ঝিনাইদহ-০৩ তুলি বিশ্বাস, যশোর-০৫ শেখ সাদি, মাগুরা-০২ স্বাদিকুন নাহার, নড়াইল-০২ জয়া বিশ্বাস, সাতক্ষীরা-০৪ আকলিমা খাতুন, কালীগঞ্জ ইয়ূথ এগেইনস্ট হাঙ্গারের সহসভাপতি ইতি ব্যানার্জি, কার্যনির্বাহী সদস্য পারভেজ হোসেন, সদস্য নিবেদিতা বিশ্বাস, সোহান সাব্বির।

ক্যাম্পেইন থেকে বক্তারা বলেন, বিভিন্ন হোটেল রেস্তোরায় প্রয়োজনের অধিক রান্না করে খাদ্য অপচয় করা হয়, দীর্ঘ সময় সংরক্ষণের ফলে খাদ্যের পুষ্টিগুন নস্ট হয়। আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি যার ফলে সাধারণ ভোক্তারা জানতে পারবে কোন খাদ্যের কি গুণ, সঠিক পুষ্টিগুণের জন্য কোন ধরনের খাদ্য গ্রহণ করা উচিত, এবং খাদ্য অপচয় রোধে তাদের কি করণীয় সে সম্পর্কে জানতে পারবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park