1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় যুবক আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুর দিয়ে ভারতে ঢোকার চেষ্টার অপরাধে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবি। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পিপুলবাড়িয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ভবেন মণ্ডল (৪০) ভারতের উত্তর-২৪ পরগনা জেলার নেতাজি নগরের পরেশ মণ্ডলের ছেলে।

৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে কিছু ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে। সে সময় আমরা সীমান্ত এলাকা পিপুলবাড়ীয়ায় গ্রামে অবস্থান করি। এসময় ভবেন মণ্ডল সীমান্তের একটি মেহগনি বাগান দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park