1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতির বাড়িতে হামলা-ভাঙচুর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার 

টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সভাপতি কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকায় জেলা সদর রোডে অবস্থিত তার বাসভবনে দুর্বৃত্তরা এ হামলা চালায়।

বাসার কেয়ারটেকার জানান, ১৫-২০ জনের একটি দল প্রথমে বাইরে থেকে ইট-পাটকেল নিক্ষেপ করে জানালার গ্লাস ভাঙচুর করে। এরপর দুই-তিনজন মই ব্যবহার করে গেট টপকে ভেতরে ঢুকে একটি গাড়ি ভাঙচুর করে।

টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছালে বাসভবনের সামনে একটি গাড়ির গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে দেওয়া হয়েছে। এছাড়া বাসভবনের দোতালায় জানালার গ্লাসও ভাঙা হয়েছে। তিনি আরও জানান, হামলাকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে গেছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park