1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টাঙ্গাইল জেলা সমিতি’র নির্বাচন’২৪ সফল হোক- জননেতা তারেক শামস খান হিমু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি

 

ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি, যে সংগঠন জাতীয় ও আন্তর্জাতিকভাবে টাঙ্গাইল জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে ধারাবাহিকভাবে দীর্ঘ ৭৬ বছর ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল ২৯শে জুন’২৪ রোজ শনিবার ঐতিহাসিক এই টাঙ্গাইল জেলা সমিতি’র ত্রি-বার্ষিক মেয়াদে ২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। দুটি প্যানেলের মধ্যে ড. ইব্রাহিম- এ‍্যাড. হিরণ পরিষদ ভোটারদের মাঝে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে। তাই আগামীকালের এই নির্বাচনের সার্বিক সফলতা কামনা করেছেন ড. ইব্রাহিম- এ‍্যাড. হিরণ পরিষদে পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দক্ষিণ টাঙ্গাইলের আওয়ামী রাজনীতির অন্যতম প্রাণপুরুষ, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের জনপ্রিয় নেতা, ৯০’র স্বৈরাচার বিরোধী গণআন্দোলনে রাজপথ কাঁপানো সাবেক তুখোড় কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর দক্ষিণ টাঙ্গাইলের লক্ষ লক্ষ মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী সেতু বাস্তবায়ন আন্দোলন সংগ্রামের একমাত্র সফল রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার সংগ্রামী সহ-সভাপতি জননেতা তারেক শামস খান হিমু।

টাঙ্গাইল জেলা সমিতি’র নির্বাচনের সার্বিক সফলতা কামনা করে জননেতা তারেক শামস খান হিমু গণমাধ্যমকে বলেন- সর্বপ্রথম আমি টাঙ্গাইল জেলা সমিতি’র নির্বাচনের সার্বিক সফলতা কামনা করছি। পাশাপাশি সম্মানিত সকল ভোটারদের নিকট ড. ইব্রাহিম-এ‍্যাড. হিরণ পরিষদের সকল সদস্যদের জন্য তাদের মূল্যবান ভোট কামনা করছি।

আগামীকাল অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সমিতির সম্মানিত সকল ভোটারের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সুষ্ঠু ভোট প্রয়োগের মাধ্যমে টাঙ্গাইল জেলা সমিতি’র এই নির্বাচন জাতির সামনে একটি সুন্দর নির্বাচন হিসেবে উপস্থাপন হবে, ইনশাআল্লাহ্।নির্বাচনের জয় পরাজয় থাকবে। যে প‍্যানালটি জয়ী হোক না কেন আমরা আগামী দিনে নতুন এই প্রতিনিধিদেরকে সাথে নিয়ে টাঙ্গাইল জেলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে তুলে ধরার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ্।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park