1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টিফিনের টাকায় ঈদ সামগ্রী বিতরণ করল ডিলাইট কিন্ডারগার্টেনের ক্ষুদে শিক্ষার্থীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নাদিরুজ্জামান আজমল জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

 

কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিক্ষার্থীদের শিশুকাল থেকে ‘মানবিকতা’ শিক্ষা দিতে তাদের টিফিনের টাকায় ছয় বছর ধরে ঈদ উপহার বিতরণ করছে ডিলাইট কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা। এবার শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ডিলাইট কিন্ডারগার্টেন প্রাঙ্গণে পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. কাছেদ মিয়ার সভাপতিত্বে ঈদ উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

 

খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ বছর ধরে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে ডিলাইট কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একদিনের টিফিনের টাকার সাথে শিক্ষক, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা মিলিয়ে প্রতি বছর অসহায় মানুষের মাঝে ‘ঈদ উপহার সামগ্রী বিতরণে’র ব্যাতিক্রমী আয়োজন করা হয়।

 

এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় মানুষের মাঝে দুধ, চিনি, সেমাই, নুডলস, সাবানসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

 

ব্যাতিক্রমী এই ঈদ উপহার বিতরণের মাধ্যমে শিশুদের মানবিক ও পরোপকারী করে গড়ে তোলার জন্য ব্যাতিক্রমী এ আয়োজনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, আগামী বছর আরো বড় পরিসরে এই আয়োজন করতে সকল সহযোগিতা থাকবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ফরিদ রায়হান, শিক্ষক সানিয়া আক্তার, মিতু আক্তার, মো. আঙ্গুর মিয়া, ইনছানুর রহমান, মোজাম্মেল হক ভুইয়া প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park