1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় প্রতিবন্ধী মাসুমের অটোভ্যান চুরি: পাশে দাঁড়ালেন ইউএনও

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের প্রতিবন্ধী যুবক মাসুম শেখ (৩০) জন্ম থেকেই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। বাবার মৃত্যু ও সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে এক সময় এনজিও থেকে ঋণ নিয়ে কেনেন একটি অটোভ্যান। সেই ভ্যান চালিয়েই চলতো তার, তার মা আবেজান বেগম ও স্ত্রীকে নিয়ে তিনজনের সংসার।

তবে গত ৩১ জুলাই রাতে তার বসতঘরের পাশ থেকে সেই উপার্জনের একমাত্র অবলম্বন অটোভ্যানটি চুরি হয়ে যায়। এরপর থেকে অনেকের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সহায়তা পাননি মাসুম।

বিষয়টি জানার পর ১ আগস্ট কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে প্রতিবন্ধী মাসুমের অবস্থার খোঁজ নেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার। ওই দিনই তিনি মাসুমের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন এবং সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীকে দ্রুত সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দেন।

কয়েক দিনের মধ্যেই উপজেলা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মাসুমকে ২০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয় ভ্যান কেনার জন্য। সহায়তা পেয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়েন প্রতিবন্ধী মাসুম ও তার মা।

মাসুমের মা আবেজান বেগম বলেন, “ভ্যানটি চুরির পর মাসুম অনেকের কাছে গিয়েছিল, কিন্তু কেউ সাহায্য করেনি। ইউএনও ম্যাডাম আমাদের কথা শুনেছেন, সহায়তা করেছেন। আল্লাহ যেন তাকে উত্তম প্রতিদান দেন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন, “বিষয়টি জানার পর সরকারি সহায়তার আওতায় যতটুকু সম্ভব দ্রুত সহযোগিতা করেছি। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অসহায় মানুষের পাশে সবসময় থাকার চেষ্টা থাকবে।”

ঘটনাটিকে মানবিক দৃষ্টান্ত হিসেবে দেখছেন টুঙ্গিপাড়ার অনেকেই। তারা বলছেন, প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park