1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় মহিলা বিষয়ক অধিদপ্তরে জনবল সংকট, সেবাবঞ্চিত সাধারণ মানুষ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: জসিম মুন্সী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে জনবল সংকট তীব্র আকার ধারণ করেছে। কর্মকর্তা রয়েছেন একজন, কিন্তু নেই কোনো অফিস সহকারী বা অফিস সহায়ক। ফলে সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

অফিসে গিয়ে কাজ না পেয়ে হতাশ কয়েকজন সেবা প্রত্যাশী জানান, প্রায়ই দেখা যায় অফিস ফাঁকা থাকে। কেউ উপস্থিত না থাকায় তারা নানা জরুরি কাজ সম্পন্ন করতে পারছেন না। এক ভুক্তভোগী বলেন, “অফিসে গেলে দরজা খোলা পাই, কিন্তু ভেতরে কেউ থাকে না। বারবার এসে ফিরে যেতে হয়।”

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী বলেন, “এই অফিসে আমি একমাত্র কর্মকর্তা। আমার অধীনে কোনো অফিস সহকারী বা অফিস সহায়ক নেই। পুরো অফিস পরিচালনা আমার একার পক্ষে খুবই কষ্টসাধ্য।”

তিনি আরও জানান, “আমাকে টুঙ্গিপাড়ার পাশাপাশি কোটালিপাড়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তার দায়িত্বও পালন করতে হয়। একা দুই উপজেলার দায়িত্ব সামলানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।” শ্রীময়ী বাগচী দ্রুত জনবল নিয়োগের দাবি জানিয়ে বলেন, “অতি দ্রুত অফিস সহকারী ও অফিস সহায়ক নিয়োগ দেওয়া প্রয়োজন। যাতে সাধারণ মানুষ সেবা নিতে এসে আর বঞ্চিত না হয়।”

স্থানীয় সচেতন নাগরিকরা বলেন, সরকারি একটি গুরুত্বপূর্ণ দপ্তরে দীর্ঘদিন ধরে এমন জনবল শূন্যতা প্রশাসনিক ত্রুটির পরিচায়ক। দ্রুত জনবল নিয়োগ না দিলে নারী উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park