1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় শারীরিক প্রতিবন্ধীর অটোভ্যান চুরি, ইউএনওর সহায়তায় নতুন আশার আলো

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী যুবক মাসুম শেখের সংসারের একমাত্র অবলম্বন ছিল একটি অটোভ্যান। চার বছর আগে এনজিও থেকে ঋণ নিয়ে কেনা সেই ভ্যান দিয়েই চলছিল তার মা আবেজান বেগম ও স্ত্রীকে নিয়ে ছোট সংসারের খরচ। কিন্তু গত ৩১ জুলাই রাতের আঁধারে চুরি হয়ে যায় জীবিকার এই একমাত্র মাধ্যম।

ভ্যান হারিয়ে দিশেহারা মাসুম বহু মানুষের দ্বারে সহায়তা চাইতে গেলেও সাড়া পাননি। অবশেষে কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসতিয়াক হোসেনের মাধ্যমে খবরটি পৌঁছায় টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তারের কাছে। বিষয়টি জানার পরপরই ইউএনও মাসুমের বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা ও সহায়তার আশ্বাস দেন।

পরদিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীকে মাসুমের জন্য নতুন ভ্যান কেনার অর্থ প্রদানের নির্দেশ দেন তিনি। এরপর ৬ আগস্ট সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে মাসুম শেখকে ২০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত মাসুমের মা আবেজান বেগম বলেন, “আমার প্রতিবন্ধী ছেলে ভ্যান চালিয়ে সংসার চালাতো। ভ্যানটি চুরি যাওয়ার পর আমরা অনেকের কাছে গিয়েছি, কিন্তু কেউ সাহায্য করেনি। পরে চেয়ারম্যানের মাধ্যমে ম্যাডাম (ইউএনও) জানতে পেরে আমাদের পাশে দাঁড়িয়েছেন। তিনি আমাদের নতুনভাবে বাঁচার আশার আলো দেখিয়েছেন।”

ইউএনও ফারজানা আক্তার বলেন, “বিষয়টি জানার পর সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা দিয়েছি। আগামীতেও টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন অসহায় মানুষের পাশে থাকবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park