1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টুঙ্গিপাড়ায় দোকান ভাড়া চুক্তি নিয়ে বিরোধ, প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটি দোকানঘর ভাড়া চুক্তি নিয়ে বিরোধের অভিযোগ তুলে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভাড়াটিয়া মো. হাফিজ শেখ।

রোববার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের বাসিন্দা মো. আমিনুর শেখের মালিকানাধীন একটি টিনশেড এক কক্ষবিশিষ্ট দোকানঘর তিনি ভাড়া নেন। দোকানটি পাঁচকাহনিয়া বাইপাস সড়কের উত্তর পাশে অবস্থিত, যার দৈর্ঘ্য ১৫ ফুট ও প্রস্থ ১০ ফুট।

লিখিত চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০১৯ সালের ১ সেপ্টেম্বর পর্যন্ত তিন বছরের জন্য দোকানটি ভাড়া নেওয়া হয়। সে সময় মাসিক ভাড়া এক হাজার টাকা নির্ধারণ করা হয় এবং সিকিউরিটি বাবদ অগ্রিম ২৫ হাজার টাকা দোকান মালিককে প্রদান করা হয় বলে দাবি করেন তিনি।

হাফিজ শেখ অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী দীর্ঘদিন নিয়মিত ভাড়া পরিশোধ করলেও বর্তমানে বিভিন্নভাবে তাকে হয়রানি করা হচ্ছে এবং চুক্তির শর্ত মানা হচ্ছে না। এতে তার ব্যবসা পরিচালনায় সমস্যা তৈরি হয়েছে।

তিনি বলেন, ব্যবসা টিকিয়ে রাখা এবং নিজের ন্যায্য অধিকার রক্ষার স্বার্থে বিষয়টি জনসমক্ষে তুলে ধরতেই তিনি সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। তবে এ বিষয়ে দোকান মালিক মো. আমিনুর শেখের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park