1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

টোয়াবের খুলনা আঞ্চলিক স্থায়ী কমিটির  চেয়ারম্যান নিযুক্ত হলেন, মাজহারুল ইসলাম কচি 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম শীর্ষ সংগঠন টোয়াব (ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) খুলনা আঞ্চলিক স্থায়ী কমিটির ২০২৪-২৬ অর্থ বছরের চেয়ারম্যান হিসেবে,জনাব মাজহারুল ইসলাম (কচি)  কে নিযুক্ত করেছে।

গত ৫ ই মার্চ ২০২৫ বাংলাদেশের পর্যটন শিল্পের অন্যতম শীর্ষ সংগঠন টোয়াব (ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) TOAB প্রেসিডেন্ট  এমডি রাফিউজ্জামান  স্বাক্ষরিত এক প্রেস  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের পর্যটন খাত কে আরও শক্তিশালী করতে এবং খুলনা অঞ্চলের পর্যটন উন্নয়নে কার্যকরী ভূমিকা রাখার জন্য এই নতুন নেতৃত্বকে দায়িত্ব প্রদান করা হয়েছে। টোয়াবের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ কার্যকর করা হয়।

নবনিযুক্ত চেয়ারম্যান জনাব মাজহারুল ইসলাম কচি খুলনার পর্যটন শিল্পে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তার দক্ষতা ও অভিজ্ঞতা তাকে এই দায়িত্ব পাওয়ার উপযুক্ত করেছে।

তিনি পূর্বে TOAS এর  প্রতিষ্ঠাকালীন সভাপতি,

বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি এভার গ্রিন ট্যুরস এর স্বত্বাধিকারী, ও একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক  এবং সংগঠক।

নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ পাওয়ার পর এক প্রতিক্রিয়ায়, জনাব মাজহারুল ইসলাম কচি বলেন, “আমি খুলনার পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়ে গর্বিত। আমি আশা করি, টোয়াবের সহযোগিতায় আমরা খুলনার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে পারব।”

এই নিয়োগ খুলনা অঞ্চলের পর্যটন ব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে বলে আশা করা হচ্ছে। নতুন নেতৃত্বের হাত ধরে খুলনার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park