1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ট্যুরিস্ট পুলিশ ও টিডিএবি’র ঐক্য: বিশ্বমানের পর্যটনশিল্প গড়ার পথে বাংলাদেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানে উন্নীত করতে একসাথে কাজ করার অঙ্গীকার করেছে ট্যুরিস্ট পুলিশ ও ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টিডিএবি)। রাজধানীর ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এ প্রতিশ্রুতি ঘোষণা করা হয়।

সভায় ট্যুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান (বিপিএম, পিপিএম, এনডিসি)-এর সঙ্গে টিডিএবি চেয়ারম্যান আসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মতবিনিময় করেন। আলোচনায় পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, বিদেশি পর্যটকদের নিরাপত্তা, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং সমন্বিত কর্মপরিকল্পনার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যুরিস্ট পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন ডিআইজি (হেডকোয়ার্টার্স, ঢাকা) মো. রুহুল আমিন (বিপিএম), অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসাইন (ঢাকা–সিলেট–ময়মনসিংহ বিভাগ ও অতিরিক্ত দায়িত্বে খুলনা–বরিশাল বিভাগ) এবং অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা (পিপিএম–বার, চট্টগ্রাম বিভাগ)।

টিডিএবি চেয়ারম্যান আসলাম খান বলেন, “বাংলাদেশের পর্যটন শিল্প শুধু অর্থনীতিকে সমৃদ্ধ করবে না, বরং দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিও উজ্জ্বল করবে। নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসান জানান, দেশি–বিদেশি পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তিনি বলেন, “ট্যুরিস্ট পুলিশ ও টিডিএবি’র যৌথ উদ্যোগ পর্যটনশিল্পকে শক্তিশালী করতে এক নতুন মাইলফলক।”

বাংলাদেশ প্রতিবছর প্রায় ২৫–৩০ লাখ পর্যটক গ্রহণ করে থাকে। বিশেষজ্ঞদের মতে, সরকারি–বেসরকারি সমন্বিত উদ্যোগ, আধুনিক অবকাঠামো, পর্যটনকেন্দ্রের উন্নয়ন ও আন্তর্জাতিক প্রচারণা জোরদার করা গেলে এই সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে। এই বৈঠকের মধ্য দিয়ে দেশের পর্যটন খাতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে নতুন দিগন্ত উন্মোচিত হলো।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park