1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্ত্রী নিহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

শুক্রবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-চামটা সড়কের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম মাকসুদা বেগম (৩৫)। তিনি তাড়াইল উপজেলার ভাদেরা গ্রামের ফারুক মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ শহরের বাসা থেকে চার বছর বয়সী মেয়েকে নিয়ে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে করিমগঞ্জের বালিখলায় যাচ্ছিলেন। নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সামনে গেলে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান মাকসুদা বেগম। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন বলেন, অজ্ঞাত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাকসুদা নিহত হয়েছেন। তবে মোটরসাইকেলে থাকা তাঁর স্বামী ও কন্যা সুস্থ আছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park