1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডাকসু নির্বাচনে ছাত্রদলের পদপ্রার্থী ঘোষণা, দিঘলিয়ায় আনন্দ মিছিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস.এম. শামীম, দিঘলিয়া (খুলনা)

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্রার্থী ঘোষণা হওয়ার পর দিঘলিয়া উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকাল ৫টায় মিছিলটি দিঘলিয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বৃহৎ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, সদস্য সচিব গাজী হিমেল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাজ্জাদ, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম রাজন, ওহিদুজ্জামান বেলাল, সোহেল রানা, অমিত কুমার, আবিদ আজাদ, আশরাফুল ইসলাম সাবু, আলহাজ্ব সারোয়ার খান কলেজ ছাত্রদলের সভাপতি সাকিব ইসলাম নয়ন, মজিদ কলেজ ছাত্রদলের সভাপতি রাকিব গাজী, সাধারণ সম্পাদক বাপ্পি শেখ, আমির হোসেন, ইমন, সালাউদ্দিন গাজী, রাহাত হোসেন, আলামিন, সবুজ গাজী, আরিফুল ইসলাম, সানজিদা, সাথী, ইউনুস মোল্লা, আহাদ শেখ, সৌরভ, লিটু, নয়ন, ফরহাদ মোল্লা, জিলান, বিল্লাল সরদার ও হাসিবুল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল মনোনীত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, কবি জসিমউদদীন হল ছাত্রদল আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে ঢাবি শাখার সাধারণ সম্পাদক (জিএস), জগন্নাথ হল শাখার প্রসেনজিৎ বিশ্বাসকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) এবং বিজয় ৭১ হল শাখার মাহফুজুর রহমানকে সাহিত্য সম্পাদক পদে।

আনন্দ মিছিলে শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং প্রার্থীদের জন্য সমর্থন ও সাফল্য কামনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park