1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডাকসু ২০২৫: ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের তাহমিনা আক্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে ভাইস-প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় জনকল্যাণ বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের বাসিন্দা।

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এর প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা ইমাম হায়াত। তার নেতৃত্বে গড়ে ওঠা ছাত্র সংগঠন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট আনুষ্ঠানিকভাবে তাহমিনা আক্তারকে ভিপি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

সংগঠনের নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাহমিনা আক্তার। এছাড়া নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে ও শিক্ষা প্রতিষ্ঠানে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে আয়োজিত আন্দোলন-সমাবেশে তিনি সামনের সারিতে ছিলেন।

ভিপি প্রার্থী তাহমিনা আক্তার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, “এই মর্মান্তিক হত্যাকাণ্ড সত্যের কণ্ঠ রুদ্ধ করে দেশকে অপরাধী রাজনীতির গ্রাসে ধ্বংস করার ষড়যন্ত্র। মানবতার রাজনীতি প্রতিষ্ঠাই একমাত্র সমাধান।” তিনি আরও বলেন, “সব ধর্ম, সব মত, সব মানুষের সমান নিরাপত্তা-অধিকার-স্বাধীনতা নিশ্চিত করতে হলে স্বৈর ও একক গোষ্ঠীর রাজনীতিকে পরাজিত করতে হবে।”

রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত একাধিক বিক্ষোভ সমাবেশ, ধর্মীয় স্থানে হামলার প্রতিবাদ, তোফাজ্জল হত্যাকাণ্ড ও ঈদে আজমের জুলুসে হামলার বিরুদ্ধেও নেতৃত্ব দিয়েছেন তিনি।

ডাকসু নির্বাচনকে সামনে রেখে তাহমিনা আক্তার বলেন, “আমি মানবতার পক্ষে, খুন-সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার জন্য লড়াই করছি। এ লক্ষ্য পূরণে আমি সকল শিক্ষার্থী ও মানবিক ভাই-বোনদের সহযোগিতা ও দোয়া চাই।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park