1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আরিফুজ্জামান (সাগর) বিশেষ প্রতিনিধি

রাজধানীর কোতোয়ালী থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সাকিব (১৯), মোঃ ফারহান খান (১৮), সালমান আহম্মেদ (১৮), মোঃ জিহান আহম্মেদ (১৮) ও অপর একজন অপ্রাপ্ত বয়স্ক। তাদের হেফাজত থেকে দুটি ধারালো চাপাতি, একটি ধারালো টিপ চাকু, চারটি স্টিলের এসএস পাইপের সাথে সাইকেলের ব্রেকের স্টিলের ডিক্স ও সাইকেলের চেইনের ডিক্স ঝালাই করে তৈরি বিশেষ ধরণের দেশীয় অস্ত্র এবং একটি সেলাই রেঞ্জ উদ্ধার করা হয়।

শনিবার (৮ মার্চ ২০২৫) রাত ১১:১০ ঘটিকায় কোতোয়ালী থানা এলাকার বাবুবাজার ব্রীজের নিচে এবং বংশাল থানা এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে বাবুবাজার ব্রীজের নিচে হোটেল টিপু সুলতান পয়েন্টে কিছু দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। পুলিশ সেখানে পৌঁছালে পালানোর সময় সাকিব ও ফারহানকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই বংশাল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সালমান আহম্মেদ, মোঃ জিহান আহম্মেদ ও অপর অপ্রাপ্ত বয়স্ক কিশোরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশে তারা ওই এলাকায় একত্রিত হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন, এবং পলাতক অন্যান্য ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park