1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডিএমপির ডেমরা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ফোর্সের অসুবিধা ও নানা বিষয়ে তাদের পরামর্শ শুনতে এবং গৃহীত কল্যাণমূলক কার্যক্রমসমূহ সমন্ধে অবহিত করতে ডেমরা পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর ২০২৪) সকালে পূর্বাচল আঞ্চলিক পুলিশ লাইন্স ডেমরায় এ বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পিওএম-পূর্ব বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার।

কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন। এছাড়া তিনি বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় ডিএমপির বিভিন্ন পদ মর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park