
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশন (দুদক) রোববার (২ মার্চ) প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে। অভিযানে বিপুল পরিমাণে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করা হয়েছে।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, সাইফুল আলমের সেনানিবাসে অবস্থিত বাসায় ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুদক।
উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর সেনাবাহিনী সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। এর আগে, দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। ৪ সেপ্টেম্বর, সাইফুল আলম ও তার স্ত্রী লুবনা আফরোজের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে তাদের সন্তান ও মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
অভিযানে উদ্ধার হওয়া টাকা এবং অন্যান্য সম্পদ সম্পর্কে দুদক আরও তদন্ত চালিয়ে যাচ্ছে।