1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি নড়াইল

 

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে চারশত পঞ্চাশ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার। গাঁজা ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজিব শেখ (৩৮) ও মোঃ জনি খান (৩৫) নামের দুইজন গাঁজা ব্যবসায়িকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।

 

গ্রেফতারকৃত মোঃ রাজিব শেখ (৩৮) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কাশিপুর দক্ষিণপাড়া গ্রামের মোঃ পান্নু শেখের ছেলে ও মোঃ জনি খান (৩৫) একই গ্রামের মোস্তফা খানের ছেলে। নড়াইল জেলার লোহাগড়া থানাধীন কাশিপুর ইউনিয়নের কাশিপুর দক্ষিণপাড়া গ্রামের ধৃত আসামি মোঃ রাজিব শেখ (৩৮) এর বসতঘরের উঠান হতে তাকে আটক করা হয়।

 

গতকাল (৩০ এপ্রিল’) গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) আনিসুজ্জামান, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজিব শেখ (৩৮) ও মোঃ জনি খান (৩৫) দেরকে গ্রেফতার করে।

 

এ সময় ধৃত আসামিদের নিকট থেকে চারশত পঞ্চাশ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ বেপারে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েকরা সহ আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park