1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় অবৈধ দখল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন , সড়ক ও জনপথ বিভাগ।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।

খুলনার ডুমুরিয়ায় অবৈধ দখল উচ্ছেদ করেছে ডুমুরিয়া উপজেলা প্রশাসন সড়ক ও জন পথ। সোমবার (২৭জানুয়ারী) সকাল ১১ টায় খুলনা সাতক্ষীরা ‌মহাসড়কের ১৮ মাইল কাচা বাজারে ১০/১২‌ সরকারি রাস্তার উপর থাকা ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান ও সড়ক ও জনপথ অধিদপ্তরের এসডি ।

এ সময় ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট’এর দায়িত্ব পালন করেন। খুলনা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, পুলিশ ফায়ার, সার্ভিস এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

খুলনা সাতক্ষীরা১৮ মাইল সড়কের কিছু অংশের অবৈধ দখলদারদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বিভিন্ন সময়ে নোটিশ প্রদান করা হলেও, দখলদাররা জায়গা খালি না করায় এ অভিযান শুরু করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ এস ডি সাগর মন্ডল জানান, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জায়গা কিছু লোক অবৈধভাবে দখল করে আসছিলো। সড়ক ও জনপথ বিভাগের সেই বেদখল জায়গাগুলি দখল মুক্ত করা হচ্ছে। এ অভিযান চলমান থাকবে।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park