1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন

ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে শনিবার (৮ মার্চ) সকাল ১০টায় ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক ভবনে দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মো. মনির হোসেন, ডুমুরিয়া উপজেলা বিশিষ্ট সমাজসেবক হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম জমাদার, ডুমুরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সাংবাদিক শেখ জাহিদুর রহমান, আরিফুজ্জামান নয়ন, বিপ্লব, এ্যাডভোকেট আলমগীর কবির, রুপা দাস, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা সাদ্দাম হোসেন, নিজেরা করি কর্মী মালতী রানী, ডুমুরিয়া উপজেলা ব্র্যাক ম্যানেজার ইউসুফ আলী প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরেন এবং নারীর উন্নয়নের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

অতিথিরা জানান, ৮ মার্চ ১৮৫৭ সালে নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক কাজের ঘণ্টা কমানোর, ন্যায্য মজুরি এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করার দাবিতে আন্দোলন করেছিলেন, যা আজকের আন্তর্জাতিক নারী দিবসের শুরু। ১৯১০ সালে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে নারী শ্রমিকদের আন্দোলনকে সম্মান জানিয়ে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park